Header Ads Widget

দ্বিধা’য় শাকিব-ইধিকার জমজমাট রোমান্সের আভাস!

 

আরো পড়ুন..



প্রকাশ্যে এসেছে ‘বরবাদ’ সিনেমার প্রথম গানের কয়েক সেকেন্ড! রোমান্টিক ধাঁচের এ গানে নজর কেড়েছেন শাকিব খান ও ইধিকা পালের রোমান্স! 



ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি শিরোনাম হচ্ছে ‘দ্বিধা’। বুধবার গানের কয়েক ঝলক সোশ্যাল মিডিয়াতে প্রকাশের পর দর্শক বলছে, চলতি বছরের সেরা রোমান্টিক গান হতে পারে এটি!



বিশেষ করে গানে শাকিবের লুক দেখে ক্রাশ খাওয়ার কথা লিখেছেন সিনেপ্রেমীরা। কেউ বলছে, দিনদিন যেন শাকিবের বয়স কমে যাচ্ছে।


ADS


জানা যায়, দ্বিধা সম্পূর্ণ গানটি আগামী ১৪ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

ADS

বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। শাহরিন আক্তার সুমির প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু। গেল সপ্তাহে প্রকাশিত হয় ‘বরবাদ’ টিজার। যা দেখে প্রশংসা করেছেন সা

ধারণ দর্শক।


ADS




Post a Comment

0 Comments