Header Ads Widget

থাইল্যান্ডের কাছে ৩ গোলে হার বাংলাদেশের মেয়েদের

থাইল্যান্ডের কাছে ৩ গোলে হার বাংলাদেশের মেয়েদের

 ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু সেটা স্বপ্নই থেকে গেল।


ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয়ের মাঠে আজ প্রীতি ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজের মেয়েরা। শুরুতেই পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে হজম করেছে আরও ২টি গোল। ম্যাচটি কোথাও সরাসরি সম্প্রচার করা হয়নি বলে বাংলাদেশের দর্শকেরা অবশ্য দেখতে পারেননি খেলা।

Post a Comment

0 Comments